কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩১ জুলাই ২০২৬, ০২:৪৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর কলাবাগানে একটি হোস্টেল থেকে দরজা ভেঙে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কলাবাগানের ক্রিসেন্ট রোডের ৭২ নম্বরের একটি ৫ তলা ভবনের নিচতলার হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত পিংকি বিশ্বাস (১৯) আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি এলাকার প্রফুল্ল বিশ্বাসের মেয়ে তিনি। 

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার বলেন, সকালে খবর পেয়ে ৭২ নম্বর ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলের দরজা ভেঙে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি আরও জানান, পিংকি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে তিনজন থাকতেন। বাকি দুজন ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন। সকালে হোস্টেলের মালিক নয়ন মিয়া কলাবাগান থানায় খবর দেন। এরপর দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
সুপার ইলেভেন থেকে সুপার সিক্স হচ্ছে এনসিপির শীর্ষ নেতৃত্ব
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬