ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টার অভিযোগ, ফেসবুকে ‘স্বীকারোক্তি’

৩১ জুলাই ২০২৬, ০৩:০০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৬, ০৩:১২ PM
অভিযুক্ত মুমতাহীন ইসলাম ইনান ও নাফিম এবং অভিযুক্তের ফেসবুকে স্বীকারোক্তি

অভিযুক্ত মুমতাহীন ইসলাম ইনান ও নাফিম এবং অভিযুক্তের ফেসবুকে স্বীকারোক্তি © টিডিসি সম্পাদিত

রাজধানীর বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির এক ছাত্রীকে কৌশলে বাসায় ডেকে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ও তার বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ বার্তায় পূর্বেও বিভিন্ন অপ্রাপ্তবয়স্ক কিশোরী ও তরুণীকে একইভাবে ফাঁদে ফেলার পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে রাজধানীর একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অপরাধ স্বীকার করে পোস্ট দিলে ক্যাম্পাসজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অবিলম্বে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, অভিযুক্ত মুমতাহীন ইসলাম ইনান তার এক নারী বন্ধুকে বাইরে দেখা করার কথা বলে পরবর্তীতে কৌশলে তার বন্ধুর বাসায় নিয়ে যান। সেখানে কোকা-কোলার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অর্ধ-অচেতন করা হয়। এরপর ইনান ও তার বন্ধু আহসান কবির নাফিম মিলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তবে ভুক্তভোগী ছাত্রী অর্ধ-অচেতন অবস্থাতেই ধস্তাধস্তি করে কোনোমতে বাসা থেকে বেরিয়ে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। প্রকাশিত তথ্য ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়গুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হচ্ছে। কোনো অভিযোগ প্রমাণিত হলে ব্র্যাক ইউনিভার্সিটি তার নিজস্ব নীতিমালা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবেব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স

ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা অভিযুক্ত ইনান ও নাফিমকে মুখোমুখি করলে তাদের পূর্ব পরিকল্পনার হোয়াটসঅ্যাপে কথাপোকথনের প্রমাণ পাওয়া যায়। এতে দেখা যায়, পূর্বে নবম শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্যান্য একাধিক মেয়েকে একই কৌশলে ফাঁদে ফেলার পরিকল্পনা সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য রয়েছে।

অভিযোগ ওঠার পর ইনান তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকে একটি স্বীকারোক্তিমূলক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, তিনি ও নাফিম মিলে পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে পাবলিক প্লেসে দেখা করার কথা বলে বাসায় নিয়ে যান। পরবর্তীতে তিনি অজুহাত দেখিয়ে স্থান ত্যাগ করেন এবং ভুক্তভোগীর কল ধরা বন্ধ করে দেন, যাতে তার বন্ধু সুযোগ নিতে পারে। এই ধরনের অপরাধমূলক প্রবণতার সাথে তিনি দীর্ঘদিন ধরে জড়িত বলেও সেখানে স্বীকার করেন।

আরও পড়ুন: স্কুল থেকে ফেরার পথে শিশুকে উত্ত্যক্ত, টিকটকে ভিডিও ভাইরালের পর যুবক গ্রেপ্তার

এই ঘটনার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়নবিরোধী সেল ‘শিবরেক’ এবং কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করেছেন। শিক্ষার্থীদের উত্থাপিত মূল দাবিগুলো হলো- কঠোর ও দ্রুত আইনি ব্যবস্থা: অভিযোগের নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও আইনি পদক্ষেপ গ্রহণ; গ্রহণ করা শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সাধারণ শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা এবং যৌন সহিংসতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স নীতির বাস্তব প্রয়োগ এবং শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

এ ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স থেকে দ্য ডেইলি ক্যাম্পাসকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা, যৌন হয়রানি বা নিপীড়নের বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির অবস্থান অত্যন্ত স্পষ্ট। এ ধরনের আচরণের প্রতি বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স রয়েছে।

আরও জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। প্রকাশিত তথ্য ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়গুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হচ্ছে। কোনো অভিযোগ প্রমাণিত হলে ব্র্যাক ইউনিভার্সিটি তার নিজস্ব নীতিমালা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবে।

ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬
‎রুয়েট শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে আরপি স্পেশাল বাস আটকে…
  • ৩১ জুলাই ২০২৬