সাশ্রয়ী হৃদরোগ পুনর্বাসন নিয়ে ঢাকায় স্টেকহোল্ডার সভা

০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ PM
স্টেকহোল্ডার সভায় অতিথিবৃন্দ

স্টেকহোল্ডার সভায় অতিথিবৃন্দ © টিডিসি ছবি

বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন (হৃদরোগ পুনর্বাসন) ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে স্টেকহোল্ডার সভার আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালের সম্মেলনকক্ষে ‘অ্যাফোর্ডেবল কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন: অ্যান আউটরিচ ইন্টার-ডিসিপ্লিনারি স্ট্র্যাটেজিক স্টাডি–বাংলাদেশ প্রজেক্ট (ACROSS-BD)’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় গবেষক, চিকিৎসক, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। দেশে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন ব্যবস্থা শক্তিশালী করতে প্রমাণ, উদ্ভাবন ও অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল সভার মূল উদ্দেশ্য।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত। তিনি দেশে অসংক্রামক রোগের (NCD) ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশের জন্য অসংক্রামক রোগ দায়ী, যার মধ্যে হৃদরোগ অন্যতম প্রধান কারণ।

প্রতিমন্ত্রী জানান, সরকার আন্তর্জাতিক মানের, সাশ্রয়ী ও স্থানীয়ভাবে কার্যকর কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল বাস্তবায়নে সর্বোচ্চ নীতিগত ও কাঠামোগত সহায়তা দেবে। গবেষণার ফলাফল শুধু গবেষণাগার বা জার্নালে সীমাবদ্ধ না রেখে এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নানের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের পপুলেশন হেলথ রিসার্চের অধ্যাপক ও ACROSS প্রকল্পের কো-চিফ ইনভেস্টিগেটর রড এস টেইলর এবং পাকিস্তানের জিয়াউদ্দিন ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ও প্রকল্পের কো-চিফ ইনভেস্টিগেটর ইমরান বি. চৌধুরী।

তাদের উপস্থাপনায় হৃদরোগ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের জন্য সাশ্রয়ী, সাংস্কৃতিকভাবে উপযোগী ও বাড়িভিত্তিক কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ মডেলে মানসিক স্বাস্থ্য সহায়তা অন্তর্ভুক্ত করার বিষয়টিও তুলে ধরা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি ন্যাশনাল প্রফেসর ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তাঁরা হৃদরোগ ব্যবস্থাপনায় বহুমুখী সহযোগিতা এবং কার্যকর পুনর্বাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

ACROSS-BD প্রকল্পটি যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের (NIHR) অর্থায়নে পরিচালিত পাঁচ বছর মেয়াদি একটি আন্তর্জাতিক গবেষণা কর্মসূচি। প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস। এ ছাড়া বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল সেন্টার হিসেবে প্রকল্পটিতে সহযোগিতা করছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের পাকিস্তান ইনস্টিটিউট অব লিভিং অ্যান্ড লার্নিংসহ (PILL) আরও কয়েকটি প্রতিষ্ঠান এ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে।

আয়োজকদের মতে, এ স্টেকহোল্ডার সভা দেশের জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকারের সঙ্গে প্রকল্পের লক্ষ্য সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ট্যাগ: সভা
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ডাবল সেঞ্চুরি পেতে হৃদয়ে ভরসা তাসকিন, সাদমানের বদলে কেউ ব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950