পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান

৩১ জুলাই ২০২৬, ০২:১৬ PM
রাশেদ খান

রাশেদ খান © সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ছাড়া দলটি দেশের যে কোনো স্থানে গেলে বিএনপি সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি যেভাবে কথা বলছেন তা ঠিক না। এনসিপিকে পরামর্শ দেব নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে আপনারা দেশের যেখানেই যান, বিএনপি আপনাদের সহযোগিতা করবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি যেভাবে কথা বলছেন তা ঠিক না। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক এবং বিনয়ী। আমাদের অপজিশনে এ মুহূর্তে যারা আছে আমি মনে করি প্রধানমন্ত্রীর যে আচরণ-আন্তরিকতা সেখান থেকে তাদের অনেক কিছুই শেখার আছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, ‘আপনারা বিরোধী দলে আছেন। রাজনীতি করছেন, আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু এই নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো যারা রয়েছে, তাদের নিয়ে বিভিন্ন জেলায় যাবেন আর আপনারা মনে করবেন যে, সেখানকার যারা ভোটার বা সাধারণ মানুষ সংক্ষুব্ধ হবে না সেটি কিন্তু হতে পারে না।

‘আমি এনসিপিকে পরামর্শ দেব, আপনারা যেখানেই যাবেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় আমরা আপনাদের সহযোগিতা করব।’

অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও বক্তব্য দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন-ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এম এ মজিদসহ অন্যান্যরা।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9