গুচ্ছভুক্ত হাবিপ্রবির স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

০৬ মে ২০২৩, ০৬:৪৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM

© ফাইল ছবি

গুচ্ছভুক্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৮টি অনুষদ এবং ২৩টি ডিগ্রির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এবারে সর্বমোট ১ হাজার ৫২৫ টি আসন রয়েছে। 

বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি কমিটি ২০২৩ এর সচিব অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। অপরদিকে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.০০ করে মোট ৬.৫০ ও ৬.০০ থাকতে হবে। এক্ষেত্রে জিএসটি ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩৫ নম্বর পেতে হবে। তবে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ৩০ নম্বর পেলেও চলবে। 

এছাড়াও মোট আসনের অতিরিক্ত হিসেবে বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি সংরক্ষিত আসন রয়েছে।

উল্লেখ্য, ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা জিএসটির ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) গিয়ে আবেদন করতে পারবেন।

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ৩০ জুলাই ২০২৬
এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
  • ৩০ জুলাই ২০২৬
চার-পাঁচ মাসে কিছুই বদলায়নি, তারেক রহমান ছাড়া কারও পরিবর্তন…
  • ৩০ জুলাই ২০২৬
বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না আলিফের
  • ৩০ জুলাই ২০২৬
টাকা দিয়ে হলেও সংঘাত থামাতে চায় সৌদি আরব
  • ৩০ জুলাই ২০২৬
আগের বছরের তুলনায় আয় কমল জামায়াতের
  • ৩০ জুলাই ২০২৬