আগের বছরের তুলনায় আয় কমল জামায়াতের

৩০ জুলাই ২০২৬, ০২:৩৪ PM
জামায়াতে ইসলামী লোগো

জামায়াতে ইসলামী লোগো © সংগৃহীত

আগের বছরের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয় কমেছে ৫ কোটি টাকার বেশি। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া দলটির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

জামায়াতের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দলটির মোট আয় হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা।

হিসাব বলছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দলটির আয় কমেছে ৫ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ১৬০ টাকা।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সেই নিয়ম অনুযায়ী জামায়াতে ইসলামী তাদের বার্ষিক হিসাব ইসিতে জমা দিয়েছে।

ইসি সূত্র জানায়, ২০২৫ সালের শুরুতে দলটির হাতে ছিল ১৫ কোটি ৭৩ লাখ টাকা। বছর শেষে আয়-ব্যয়ের হিসাবের পর হাতে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। এ ছাড়া ব্যাংকে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।

আরও পড়ুন: পে স্কেলের কাজ চলছে, গেজেট নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

এর আগের বছরের হিসাবে দেখা যায়, ২০২৪ সালে জামায়াতে ইসলামীর আয় হয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। ওই বছর দলটি ব্যয় দেখিয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। সেই তুলনায় ২০২৫ সালে দলটির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।

এদিকে, ১৯ জুলাই বিএনপিও নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। দলটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিএনপির আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। এতে উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।

বিএনপির হিসাব অনুযায়ী, দলটির ব্যাংক হিসাবে জমা রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা। এ ছাড়া হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে দলটির মোট তহবিলের পরিমাণ প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা।

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬