স্থানীয় সরকারমন্ত্রী

চার-পাঁচ মাসে কিছুই বদলায়নি, তারেক রহমান ছাড়া কারও পরিবর্তন হয়নি

৩০ জুলাই ২০২৬, ০২:৫৭ PM
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার চার-পাঁচ মাসে কিছুই বদলায়নি। একইভাবে ঘুষখোররা ঘুষ খাচ্ছে, আগের মতোই ভালো পরিকল্পনা আটকে দিচ্ছে। সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে চেয়েছিলাম। কিন্তু তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন হয়নি। তিনি একাই সর্বোচ্চ চেষ্টা করছেন।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারলেই জুলাই সফল হবে। যে যার দায়িত্ব পালন করতে হবে। তরুণদের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারব আমরা আশা করি। ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে। যারা ভোল পাল্টিয়েছে, তারা বেশি অপকর্মে লিপ্ত।’

আরও খবর: গোল্ডকাপ ফুটবলে মাদ্রাসা-স্কুল-কলেজের বালিকাদের অংশগ্রহণ ঐচ্ছিক

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষের জীবনমানের উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলে ক্ষমতাসীনদের মধ্যে রসায়ন কাজ করে ক্ষমতাকে আঁকড়ে ধরার। এ ব্যবস্থার পরিবর্তনের জন্য জুলাই আন্দোলনে রক্ত দিয়েছেন আমাদের তরুণরা। এ ত্যাগ ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে এত রক্ত বৃথা যাবে। বিএনপি সমাজটাকে পাল্টে দিতে চায়।’

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9