রাবির পরীক্ষায় আসন প্রতি ৯৮ ভর্তিচ্ছু, চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল

৩০ মার্চ ২০২৩, ০৮:২৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
রাবির পরীক্ষায় আসন প্রতি ৯৮ ভর্তিচ্ছু অংশ নেবেন।

রাবির পরীক্ষায় আসন প্রতি ৯৮ ভর্তিচ্ছু অংশ নেবেন। © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গত সোমবার (২৭ মার্চ) শেষ হয়েছে। এবার তিন ইউনিটে প্রাথমিক আবেদন জমা পড়েছে চার লাখ এক হাজার ৪১৪টি। এই তিন ইউনিটে আসন সংখ্যা চার হাজার ১০০টির মতো। সে হিসেবে প্রাথমিক আবেদনে প্রায় প্রতি আসনের বিপরীতে ৯৮ জন ভর্তিচ্ছু লড়বেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন গত সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। মোট তিন ইউনিটে (‘এ’, ‘বি’, ‘সি’) ৪ লাখ ১ হাজার ৪১৪টি আবেদন জমা পড়েছে।

তিনি বলেন, এর মধ্যে মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৯৮ হাজার ৬৪৪টি ও বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১ লাখ ৫৪ হাজার ১৬০টি আবেদন জমা পড়েছে।

আসনের বিষয়ে গেল বছরে বিশ্ববিদ্যালয়টির দেওয়ার তথ্যানুযায়ী, আইন বিভাগে ১১০টি, আইন ও ভূমি প্রশাসনে ৫০টি করে মোট আসন ১৬০টি। অর্থনীতিতে ১০০টি, ইংরেজিতে ১০০টি, আন্তর্জাতিক বিভাগে ৪০টি, সমাজবিজ্ঞানে ৮০টি, রাষ্ট্রবিজ্ঞানে ১০০টি, বাংলা ৮০টি, লোকপ্রশাসন বিভাগে ৫০টি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৫০টি আসন রয়েছে।

আরও পড়ুন: চার লাখ ছাড়িয়েছে রাবির ভর্তি আবেদন, বেশি ‘সি’ ইউনিটে

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০টি, ইতিহাসে ১০০টি, নৃ-বিজ্ঞানে ৫০টি, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে ৬৬টি, সমাজকর্মে ৭০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১১০টি, ইসলামিক স্টাডিজের ১১০টি, দর্শনে ১১০টি, ফোকলোরে ৬০টি, আরবিতে ১১০টি, সংস্কৃতে ৫৬টি, ফারসি ভাষা ও সাহিত্যে ৪০টি, উর্দুতে ৪০টি আসন রয়েছে।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, রাবির ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন শেষে জিপিএর ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন। যা ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।

চূড়ান্ত আবেদন শেষে ২৯ মে ‘সি’ ইউনিট, ৩০ মে ‘এ’ ইউনিট এবং ৩১ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। কিন্তু চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিট (বাণিজ্য)-এর জন্য গতবছরের ন্যায় ১১০০ টাকা থাকলেও বাকি দুইটা ইউনিটে চূড়ান্ত আবেদন ফি বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবছর ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের ন্যায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘন্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।

এবছর ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৪ সিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি সিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে।

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৩ জুলাই ২০২৬
কাজী লিবানের পঞ্চম শ্রেণির বৃত্তি লাভ
  • ১৩ জুলাই ২০২৬
৬৪ দলের বিশ্বকাপের রূপরেখা দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৩ জুলাই ২০২৬
নওগাঁয় ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার
  • ১৩ জুলাই ২০২৬
ময়মনসিংহে সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৩ জুলাই ২০২৬
বৃষ্টিতে ভিজে হাঁটু পানি মাড়িয়ে নৌকায় চড়ে কেন্দ্রে এইচএ…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence