পেছাল আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। এর আগে বিশ্ববিদ্যালয়টির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে পরীক্ষার তারিখ পরিবর্তন করে ২৮ জানুয়ারি নির্ধারণ করা হয়।

এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ পরীক্ষায় রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। বুধবার (১৮ নভেম্বর) রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে দুটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে রুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়া ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপি কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। তবে এ তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ থাকতে হবে।

জিসিই ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। তাদের ‘ও’ লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেতে হবে। পাশাপাশি ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—প্রতিটি বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে। এ ছাড়া প্রার্থীকে ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেলের সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের খতিব আটক
  • ১৮ নভেম্বর ২০২৬
হোটেলে ভাত খেতে গিয়ে উধাও পুলিশের পিকআপ ভ্যান , নিয়ে গেল কে
  • ১৮ নভেম্বর ২০২৬
গেইটে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানে…
  • ১৮ নভেম্বর ২০২৬
পেছাল আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১৮ নভেম্বর ২০২৬
চিকিৎসকের পরামর্শ ছাড়া যথেচ্ছ ব্যবহার, কাজ করছে না শেষ ভরসা…
  • ১৮ নভেম্বর ২০২৬
আদালত থেকে ফেরার পথে বিচারক নিখোঁজ, বন্ধ মোবাইল ফোন
  • ১৮ নভেম্বর ২০২৬