চার লাখ ছাড়িয়েছে রাবির ভর্তি আবেদন, বেশি ‘সি’ ইউনিটে

২৮ মার্চ ২০২৩, ০৩:৪০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ মে © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গতকাল সোমবার শেষ হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন জমা হয়েছে চার লাখেরও বেশি। বেশি আবেদন পড়েছে ‘সি’ ইউনিটে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

অধ্যাপক প্রদীপ কুমার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। মোট তিন ইউনিটে (‘এ’, ‘বি’, ‘সি’) ৪ লাখ ১ হাজার ৪১৪টি আবেদন জমা পড়েছে।

‘‘এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে আবেদন সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে ৯৮ হাজার ৬৪৪টি ও বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে ১ লাখ ৫৪ হাজার ১৬০টি আবেদন জমা পড়েছে।’’

তিনি আরো বলেন, কোনো কোনো ভর্তিচ্ছু একের অধিক ইউনিটে আবেদন করেছেন। এজন্য আবেদন সংখ্যাটা বেড়েছে। তবে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা সর্বমোট ২ লাখ ১৯ হাজার ২৭৩ জন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন শেষে জিপিএর ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন। যা ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ: রাবিতে ভর্তির যোগ্যতা ও করণীয়

চূড়ান্ত আবেদন শেষে ২৯ মে ‘সি’ ইউনিট, ৩০ মে ‘এ’ ইউনিট এবং ৩১ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। কিন্তু চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিট (বাণিজ্য)-এর জন্য গতবছরের ন্যায় ১১০০ টাকা থাকলেও বাকি দুইটা ইউনিটে চূড়ান্ত আবেদন ফি বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবছর ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা করা হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের ন্যায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘন্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।

এবছর ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৪ সিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি সিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে। 

দালাল ছাড়া পাসপোর্ট মেলে না, টাকা দিলেই সমাধান—ঝালকাঠি পাসপ…
  • ৩০ আগস্ট ২০২৬
দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসার ১৬ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অধ…
  • ৩০ আগস্ট ২০২৬
নাটকের অবসান, বদলে গেল আসিয়ান কাপে ম্যানেজার
  • ৩০ আগস্ট ২০২৬
৫০০ দাখিল মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর দাবি
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩০ আগস্ট ২০২৬