মঙ্গলবার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুন:নিরীক্ষণ আবেদন শুরু 

১২ মার্চ ২০২৩, ১০:৩৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© ফাইল ফটো

আগামী মঙ্গলবার (১৪ মার্চ) থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুন:নিরীক্ষণের আবেদন শুরু হবে। যেকোনো টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে একহাজার টাকা পরিশোধ করে এ আবেদন করা যাবে। আগামী ২২ মার্চ পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। 

আজ রবিবার (১২ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পূণ:নিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

আরও পড়ুন: বাবা ঢাবির সাবেক শিক্ষার্থী, ছেলে মেডিকেলে প্রথম

ফল পুন:নিরীক্ষণ পদ্ধতি: টেলিটকের যে কোন প্রিপেইড মোবাইল থেকে SMS করতে হবে। ১ম SMS: GME <Space> RSC<Space>Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME <Space> RSC< Space > 1116000 ) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে। ২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME< Space > RSC<Space>YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে (যেমন: DGME< Space > RSC<Space>YES< Space > 3699) ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

উল্লেখ, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন (৫৭.৬৯ শতাংশ) এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন (৪২.৩১ শতাংশ)।

ট্যাগ: মেডিকেল
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬