ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

৩০ জুলাই ২০২৬, ১০:৫৪ PM
৫ পদে ৫ কর্মী নিয়োগে আবেদন চলছে জেলা পরিষদ, ভোলায়

৫ পদে ৫ কর্মী নিয়োগে আবেদন চলছে জেলা পরিষদ, ভোলায় © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পরিষদ, ভোলা। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ৫ কর্মী নিয়োগে ২৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা পরিষদ, ভোলা;

১. পদের নাম: সাঁটলিপিকার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*ইংরেজিতে দ্রুতলিপি প্রতি মিনিটে ১০০ ও মুদ্রাক্ষরিক ৫০ শব্দ এবং বাংলায় দ্রুতলিপি প্রতি  মিনিটে ৭০ ও মুদ্রাক্ষরিক ৩৫ শব্দ থাকতে হবে;

*বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য;

২. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে;

*বাংলা ও ইংরেজি পড়ার সাধারণ দক্ষতা থাকতে হবে;

৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*৬ মাস মেয়াদি ইলেকট্রনিক্যাল ট্রেড কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে;

৪. পদের নাম: বার্তাবাহক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*শুদ্ধ ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে;

*বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে;

৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারি হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা সাদা কাগজে লিখিত আবেদনপত্র দরকারি কাগজপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

সোনালী ব্যাংকের যেকোনো শাখা হতে ১ ও ২ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৩ থেকে ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা পরিশোধ করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ভোলা' বরাবর ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনের যোগ্যতা ও  আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ভোলা জেলা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইট

ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950