গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা কবে?

০৬ মার্চ ২০২৩, ১২:২৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো সভা ডাকেনি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। তবে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করতে চান সংশ্লিষ্টরা। বিষয়টি চূড়ান্ত করতে একাধিক সভা হওয়ার কথা রয়েছে। 

এ বিষয়ে আজ সোমবার (৬ মার্চ) গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। তবে এখনো সভা ডাকা হয়নি। তবে যতটুকু জেনেছি, খুব দ্রুত সভা ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ বিষয়ে আপত্তি জানানোয় জটিলতা তৈরি হয়েছে। তারা এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকতে চান না। এ বিষয়ে কথা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হককে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন,চলতি মার্চের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে জুলাইয়ে ক্লাস শুরু ‍করতে চায় গুচ্ছ কমিটি। শিক্ষামন্ত্রীর সঙ্গে সভা শেষে এমন আগ্রহের কথা জানান একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপক নাহরীনের পক্ষে দেওয়া বিবৃতিতে সই জালিয়াতির অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক: জিয়া পরিবার…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬