সংক্ষিপ্ত সিলেবাসে হবে রাবির ভর্তি পরীক্ষা

০৩ মার্চ ২০২৩, ০৬:২৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই প্রশ্ন করা হবে। আজ শুক্রবার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এইচএসসি ২০২২ পরীক্ষায় বোর্ড কর্তৃক যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ করা হয়েছে তার আলোকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এদিকে, রাবির ভর্তির প্রাথমিক আবেদন ১৫ মার্চ দুপুর ১২টা থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত করা যাবে। 

প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। 'এ', 'বি' ও 'সি' এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে অনুষ্ঠিত হবে। বিপরীতে নম্বর থাকবে ১০০। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান ১.২৫। এছাড়া পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। আর পাস নম্বর ৪০।  

ভর্তি  সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950