তিন ধাপেও কলেজ পায়নি জিপিএ-৫ পাওয়া ৯১ জন

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম শিক্ষা বোর্ড © ফাইল ছবি

তিন দফায় আবেদন করেও পছন্দের কলেজ পেতে ব্যর্থ হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিপুল সংখ্যক শিক্ষার্থী। শেষ ধাপের আবেদনে তাঁদের ভাগ্য নির্ধারণ হবে। এ ধাপেও তারা ভর্তির সুযোগ পাবে কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

জানা গেছে, চট্টগ্রামের ১৪ হাজার শিক্ষার্থী কলেজ পায়নি। তাদের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৯১ জন। বোর্ড-সংশ্নিষ্টরা জানিয়েছেন, এসব শিক্ষার্থীর ভর্তির জন্য শেষ সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সে হিসেবে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে বুধবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন তারা।

আগামী ১২ ফেব্রুয়ারি রাতে ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে তিন ধাপে ভর্তি কার্যক্রম ৩১ জানুয়ারি সম্পন্ন হয়। ১ ফেব্রুয়ারি থেকে পাঠদানও শুরু হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বলেন, ১০টি কলেজে আবেদনের সুযোগ থাকলেও জিপিএ-৫ পাওয়া অনেকে ৫ থেকে ৬টির বেশি কলেজ দেয়নি। তাদের ধারণা ছিল, জিপিএ-৫ পাওয়ায় কম কলেজে আবেদন করলেই ভর্তির সুযোগ হবে। তবে কলেজগুলোয় তাদের তুলনায় বেশি নম্বর পাওয়া আবেদনকারী বেশি ছিল। ফলে তারা ভর্তির সুযোগ পায়নি। সর্বোচ্চ কলেজ পছন্দ দিলে এ সমস্যা হতো না।

চট্টগ্রাম মহানগরের আটটি সরকারি কলেজে মানবিকের দুই হাজার ৪৫৫টি, ব্যবসায় শিক্ষার তিন হাজার ৫৬০টি এবং বিজ্ঞানের তিন হাজার ২৮৫টি আসন রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বছর এসএসসি পরীক্ষায় ১৮ হাজার ৬৮৮ জন জিপিএ-৫ পেয়েছে।

বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত ৩
  • ৩১ জুলাই ২০২৬
প্রশ্নপত্র বিতরণে গাফিলতি, অব্যাহতি পেলেন কেন্দ্র সচিব ও ট্…
  • ৩১ জুলাই ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ৩১ জুলাই ২০২৬
প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬