আলিম পরীক্ষা

প্রশ্নপত্র বিতরণে গাফিলতি, অব্যাহতি পেলেন কেন্দ্র সচিব ও ট্যাগ কর্মকর্তা

৩১ জুলাই ২০২৬, ০৭:২৮ AM
কুড়িগ্রাম

কুড়িগ্রাম © সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। অব্যাহতি পাওয়া দুজন হলেন- ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসা কেন্দ্রের সচিব ও অধ্যক্ষ মওলানা মো. আলতাফ হোসাইন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ কর্মকর্তা সাইফুর রহমান।

জানা গেছে, বুধবার আলিম বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্র পরীক্ষার সময় নাগেশ্বরী কামিল মাদরাসার অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে ভুলবশত নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেয়া হয়। প্রায় এক ঘণ্টা পর কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও বিষয়টি শনাক্ত করেন। পরে পাশের উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র এনে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। পাশাপাশি কেনো তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে সিনিয়র শিক্ষক মাও. মাহবুবুল আলমকে।

অধ্যক্ষ মো. আলতাফ হোসাইন দাবি করেন, অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র তাদের কেন্দ্রে পাঠানো হয়নি। কেন্দ্র পরিবর্তন হলেও সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রয়োজনীয় প্রশ্নপত্র সরবরাহ করা হয়নি।

এ বিষয়ে ইউএনও অমৃত দেব নাথ জানান, দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় কেন্দ্র সচিব ও ট্যাগ কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
৪২-৪৫ বছরে সহকারী অধ্যাপক, ৩৯ বছরে প্রভাষক নিয়োগ— ইউজিসির আ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950