গুচ্ছে আবেদনের শেষ দিন আজ, ভর্তিচ্ছু কতজন

২৭ অক্টোবর ২০২২, ০৮:৩৭ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
গুচ্ছভিত্তিক ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো

গুচ্ছভিত্তিক ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত। সে হিসেবে আর মাত্র কয়েক ঘণ্টা আবেদনের সুযোগ পাবেন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা। এ কার্যক্রম শুরু হয়েছে গত ১৭ অক্টোবর থেকে।

জানা গেছে, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের জন্য বুধবার (২৬ অক্টোবর) বিকাল পর্যন্ত দেড় লাখের বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। 

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পৃথক পৃথক আবেদন করতে হচ্ছে। প্রতিটিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। গুচ্ছ ভর্তিতে নূন্যতম ৩০ নম্বর প্রাপ্তরা সব বিশ্ববিদ্যালয়ে সব ইউনিটে আবেদন করতে পারবেন। এই আবেদন না করলে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে আর ভর্তির সুযোগ থাকবে না ভর্তিচ্ছুদের।

আরো পড়ুন: গুচ্ছে ভর্তি আবেদন করেছেন দেড় লাখের বেশি শিক্ষার্থী

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিট মিলিয়ে এ পর্যন্ত ১ লাখ ৫৬ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৮৫ হাজার, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪৮ হাজার এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজার।

প্রসঙ্গত, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা গত ১৭ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু হয় এবং ২৭ অক্টোবর দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এবং পরের দিন ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬