স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব

৩১ জুলাই ২০২৬, ০১:০০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৬, ০১:১০ PM
বাঁ থেকে: স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও গণপূর্তমন্ত্রী

বাঁ থেকে: স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও গণপূর্তমন্ত্রী © সংগৃহীত

রাজধানীর ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন–সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালা যুগোপযোগী এবং আরও কার্যকর করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি এবং আইনমন্ত্রী ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে সদস্য করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি–বিষয়ক অধিশাখা এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগরে ইমারত বিধিমালা বাস্তবায়নের ক্ষেত্রে আইনি কাঠামো আরও শক্তিশালী করতে The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি বিদ্যমান দুটি আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে। লক্ষ্য হলো, ঢাকা মহানগরের ইমারত বিধিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়নের উপযোগী আইনি কাঠামো তৈরি করা।

এ ছাড়া প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রয়োজন অনুযায়ী সভাও অনুষ্ঠিত হবে।

কমিটিকে সাচিবিক সহায়তা দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬