জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ

২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৮ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পর্যায়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা গ্রহণ শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সকল প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে শুরু হবে।

এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম আগামী ৮ জুন থেকে শুরু হবে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।

এনএসইউতে এডিবি-এসআইপিজি প্রশিক্ষণ: জননীতিতে মনিটরিং ও মূল্য…
  • ২৮ এপ্রিল ২০২৬
ট্রান্সক্রিপ্ট-সার্টিফিকেটে ‘সোহরাওয়ার্দী’ বানান বিভ্রাটে ক…
  • ২৮ এপ্রিল ২০২৬
ইউরোপিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কুমিল্লার মা…
  • ২৮ এপ্রিল ২০২৬
পুলিশে নতুন ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ এপ্রিল ২০২৬
চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতু…
  • ২৮ এপ্রিল ২০২৬
অতিরিক্ত খরচ ছাড়াই স্বাস্থ্যসেবার পরিধি ৪২ শতাংশ বাড়ানো সম্…
  • ২৮ এপ্রিল ২০২৬