৬০ দিন ক্লাসের পর হবে এসএসসি পরীক্ষা

১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৬ AM
৬০টি ক্লাস করিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা নেওয়া হবে

৬০টি ক্লাস করিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা নেওয়া হবে © ফাইল ফটো

করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে অন্তত ৬০ কার্যদিবস ক্লাস করতে হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। এ ক্লাস শেষ হলে তাদের পরীক্ষা নেওয়া হবে। যেদিনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলুক এই সংখ্যক ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে, সে লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সে অনুযায়ী ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো।

জানা গেছে, ইতোমধ্যে এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে বিষয়-কাঠামো, নম্বর ও সময় বণ্টন ঠিক করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী, সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে পরীক্ষার্থীদের। ইংরেজি ও গণিত বিষয়ে বেশি ক্লাস হবে। এরমধ্যে ইংরেজি প্রথমপত্রের ৫০টি, দ্বিতীয় পত্রের ক্লাস ৪৮টি ও গণিতে ৪০টি ক্লাস হবে।

আর বাংলা প্রথমপত্র, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বিজ্ঞান, অর্থনীতিসহ অধিকাংশ বিষয়ে ৩০টি করে ক্লাস হবে। কয়েকটি বিষয়ে নেয়া হবে ২০টি করে ক্লাস। আর ক্যারিয়ার শিক্ষার ক্লাস হবে ১০টি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষাক্রমের যে অংশ অতীব গুরুত্বপূর্ণ এবং পরবর্তী শ্রেণিতে যেতে যতটুকু দক্ষতার প্রয়োজন- সেই আলোকে সংক্ষিপ্ত শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে। এর ভিত্তিতেই এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার তারিখ ঘোষণা করবে। আমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।’

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছুটি আগামীকাল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কোনো তারিখ ঘোষণা করা হয়নি। সে হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে বলে অনেকে ধারণা করছেন।

প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  • ২১ মার্চ ২০২৬
ঈদে বাড়িতে না যাওয়া শিক্ষার্থীদের জন্য বেরোবি উপাচার্যের বি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • ২১ মার্চ ২০২৬
ঈদ আসে-ঈদ যায়, প্রিয়জনের শূণ্যতা ঘোচে না
  • ২১ মার্চ ২০২৬
 ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত…
  • ২১ মার্চ ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence