মাদ্রাসা বোর্ডে ফেল থেকে পাস করলেন ১৫ জন

১০ মার্চ ২০২৩, ১২:২৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ পরিবর্তন হয়েছে ৪৯ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন পরীক্ষার্থী। আর জিপিএ-৫ থেকেই গ্রেড পয়েন্ট বেড়েছে পাঁচ জনের। শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, জিপিএ চেঞ্জ হয়েছে আরও ১৬ জনের। আর ফেল থেকে পাস করেছে ১৫ জন। মোট আবেদন করেছিল ৯ হাজার ১৭৭টি। আবেদনকারী ছিলেন দুই হাজার ৯৩৯ জন। 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। 

গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর বোর্ডের ৮১ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

মমেক হাসপাতালে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে
  • ১৩ জুন ২০২৬
বিনা মূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ডের ইউনিভার্সিটির অ্যাস্প…
  • ১৩ জুন ২০২৬
এনসিপি সমর্থিত এনডিইএ’র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে জামাল ও …
  • ১৩ জুন ২০২৬
যশোর সদর হাসপাতালের ৫০০ মিটারে ২২ ক্লিনিক-হাসপাতাল
  • ১৩ জুন ২০২৬
জাতীয় সংসদের অধিবেশন কাল, আলোচনায় মাউশি-কারিগরি-মাদ্রাসা
  • ১৩ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপে টেলিটকের বিশেষ অফার, মাসজুড়ে স্বল্প খরচে মি…
  • ১৩ জুন ২০২৬
×