এক ছাত্রীর জন্য ১৫ শিক্ষক, তবুও এইচএসসিতে ফেল

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
সাদুল্লাপুরের নলডাঙ্গা মহিলা কলেজ

সাদুল্লাপুরের নলডাঙ্গা মহিলা কলেজ © সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গা মহিলা কলেজে এক ছাত্রীর পাঠদান করিয়েছেন ১৫ জন শিক্ষক। তবুও এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন ছাত্রীটি। ফলে দিনাজপুর শিক্ষা বোর্ড কলেজটি অকৃতকার্য ঘোষণা করেছে। নলডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠার সময় কলেজটিতে পর্যায়ক্রমে ১৫ জন শিক্ষক নিয়োগ হয়েছে। প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পেলেও এমপিওভুক্ত হয়নি। বিগত বছরগুলোয় ফলাফল ভালো ছিল। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও করোনাকালে প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যাহত হয়েছে। ২০২২ সালে কলেজটি থেকে একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তবে তিনি ফেল করেছেন।

নলডাঙ্গা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আহম্মদ আলী বলেন, এইচএসসিতে একজন ছাত্রী পরীক্ষা দিলেও ফেল করেছে, বিষয়টি খুবই দুঃখজনক। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬