১২ কলেজে শতভাগ জিপিএ-৫

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
ক্যাডেট কলেজ

ক্যাডেট কলেজ © সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফলাফলে নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে ১২ ক্যাডেট কলেজের শিক্ষর্থীরা। ২০২১ সালের ন্যায় ২০২২ সালেও তারা এইচএসসিতে শতভাগ পাশ ও শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড ধরে রেখেছে। ২০২২ সালে দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬০৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। ২০২১ সালেও এইচএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের জিপিএ-৫ প্রাপ্তির হার ছিল শতভাগ।

দেশের ক্যাডেট কলেজগুলো হলো, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। কলেজ থেকে শিক্ষা লাভের পর ক্যাডেটরা যেন বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে কলেজগুলোতে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।

ক্যাডেট কলেজের ক্যাডেটদের ধারাবাহিক সাফল্যের বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট কলেজের আভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যাবসায়, নিয়মিত পড়াশুনা এবং আন্তরিক প্রচেষ্টা। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিক নির্দেশনা, ক্যাডেট কলেজগুলোর অভিজ্ঞ যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্যরা, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সব শ্রেণির ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মানিত অভিভাবকরূপের সহযোগিতায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

ভারতের নতুন সেনাপ্রধান হলেন ধীরাজ শেঠ
  • ১৩ জুন ২০২৬
গোপালগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ জুন ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৭ জুন পর্য…
  • ১৩ জুন ২০২৬
মেয়ের শখ পূরণ করতে কেনা ১টি খরগোশ থেকে শুরু, বাণিজ্যিক স্বপ…
  • ১৩ জুন ২০২৬
দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির…
  • ১৩ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত …
  • ১৩ জুন ২০২৬
×