ভ্যান চালিয়ে সংসার সামলানো রমজান পেল জিপিএ-৫

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
রমজান আলী

রমজান আলী © সংগৃহীত

পারিবারিক অসচ্ছলতা কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল বেশ কষ্টকর। অন্যের বাড়িতে কাজ করে যা আয় হতো তা থেকে কিছু টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাতো রমজান। এসএসসির আগের পড়াশোনার খরচ চালাতে খুব বেশি কষ্ট না হলেও পরে হিমশিম খেতে হয়েছে তাকে। লাজলজ্জা ভুলে ভ্যান চালানো শুরু করে সে। চালিয়ে যায় পড়াশোনাও। এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে অদম্য রমজান।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে রমজান আলী। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট সে। বাড়ির পাশে মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৪.১১ ও এবার রাণীশংকৈল ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে। অতি কষ্টের মাঝেও এমন ফলাফলে নতুন স্বপ্ন দেখছে এ তরুণ। তার ফলাফলে খুশি পরিবার ও স্থানীয়রা। 

স্থানীয় স্কুলশিক্ষক শরিফুল ইসলাম বলেন, তার জীবনটা একটা সংগ্রাম। অনেক কষ্ট করে সে অন্যের বাড়িতে কাজ করে। ভ্যান চালিয়ে ভালো ফলাফল করেছে। তার ফলাফলে আমরা অনেক খুশি। আমরা তার পাশে ছিলাম। আগামীতেও তার পাশে দাঁড়াবো। সেই সঙ্গে সকলকে তার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

আরও পড়ুন : দুর্ঘটনায় দুই হাতের কবজি হারানো জান্নাতুল পেল জিপিএ-৫

মাত্র তিন বছর বয়সে বাবাকে হারায় রমজান। এরপর রমজান ও তার ভাইবোনদের নিয়ে দিশেহারা হয়ে পড়েন তার মা। সন্তানদের ভরণপোষণ জোগাতে হাড়ভাঙা খাটুনি করতেন তিনি। পরিবারের কষ্ট লাঘবে মায়ের সঙ্গে কাজ শুরু করে রমজান।
 
রমজান আলী সাংবাদিকদের জানায়, পরীক্ষা শেষ করার পর আমি ঢাকায় চলে যাই। গার্মেন্টসে কাজ শুরু করি। এখনো গার্মেন্টস কর্মী হিসেবে কর্মরত আছি। ছোটবেলা থেকেই বাবার আদর পাইনি। মা অনেক কষ্ট করে আমাকে লালন-পালন করেছেন। মায়ের সঙ্গে কাজ করে নিজের খরচ ও পড়াশোনার খরচ চালিয়েছি। তবুও পিছপা হইনি। স্বপ্ন ছিল একদিন ভালো ফলাফল করে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। আজকে একটা মনের আশা পূরণ হলো। আমি পরীক্ষা দেওয়ার সময় যে দিনগুলোতে ফাঁকা ছিল ভ্যান চালিয়ে আয় করেছি। আমার মা বলতো আমি ভালো ফলাফল করব। আজকে সে আশা পূরণ হয়েছে। জিপিএ -৫ পেয়ে আমি আজ অনেক খুশি। রেজাল্ট শুনে সব কষ্ট ভুলে গেছি। আমার মা অনেক খুশি হয়েছেন। 

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন বলেন, বিষয়টি যেমনিভাবে কষ্টের তেমনি অনুপ্রেরণার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে। 

১৪০ কোটি শুধু নয় ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে: তথ্যমন…
  • ১৩ জুন ২০২৬
মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  • ১৩ জুন ২০২৬
১০ জেলা হাসপাতালে যুক্ত হচ্ছে আইসিইউ সেবা, উদ্বোধন কাল
  • ১৩ জুন ২০২৬
নয়াপল্টনে অবস্থান কর্মসূচি পালন করেছে যুবদলের কেন্দ্রীয় কম…
  • ১৩ জুন ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর
  • ১৩ জুন ২০২৬
কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে গণপিটুনি দিয়ে পুল…
  • ১৩ জুন ২০২৬
×