অভিভাবক ঐক্য ফোরাম

খাতায় নম্বর বাড়িয়ে জিপিএ-৫ বেশি দেখিয়েছিল আওয়ামী লীগ

১০ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
অভিভাবক ঐক্য ফোরাম

অভিভাবক ঐক্য ফোরাম © সংগৃহীত

বিগত ১৬ বছর ধারাবাহিকভাবে শিক্ষাকে ধ্বংস করার জন্য আওয়ামী সরকার ফুলিয়ে ফাঁপিয়ে পরীক্ষার খাতায় বেশী নম্বর দিয়ে জিপিএ-৫ বেশী দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশের স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির এক বিবৃতিতে এ কথা বলা হয়। 

বিবৃতিতে বলা হয়, গতবছরে তুলনায় এ বছর শতকরা প্রায় ১৫ ভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং তেতাল্লিশ হাজারেরও বেশী পরীক্ষার্থী জিপিএ -৫ পায়নি গতবছরের তুলনায় কম জিপিএ ৫ পেয়েছে। এতে প্রমাণিত হয়েছে শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান না করে দলীয় রাজনীতি, ব্যক্তিস্বার্থে শিক্ষাকে বাণিজ্যে রূপদান ও কোচিং বাণিজ্যকে সম্প্রসারণ করেছে। 

বিবৃতিতে আরও বলা হয়, বিগত ১৬ বছর ধারাবাহিকভাবে শিক্ষাকে ধ্বংস করার জন্য আওয়ামী সরকার ফুলিয়ে ফাঁপিয়ে পরীক্ষার খাতায় বেশী নম্বর দিয়ে জিপিএ ৫ বেশী দেখিয়েছে। এর দায় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারেনা। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। সরকারকে ধ্বংসের হাত থেকে শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করার অনুরোধ।

এসময় এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষার ফলাফল বিপর্যয়ে গভীর উদ্বেগ, হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেন ও ফলাফল বিপর্যয়ের মূলকারণ উন্মোচন করে শিক্ষার মান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬