রাজশাহী বোর্ডে পাশের হার ও জিপিএ কমেছে, শতভাগ পাস সব স্কুল

১০ জুলাই ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:৫৯ PM
রাজশাহী শিক্ষা বোর্ড

রাজশাহী শিক্ষা বোর্ড © সংগৃহীত

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। চলতি বছর অংশ নেওয়া এক লাখ ৮১ হজার ৯০৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী। বোর্ডের ৮ জেলায় ২ হাজার ৬৯০ স্কুলের মধ্যে  সব স্কুল শতভাগ পাস করেছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২ টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম এসএসসির ফলাফল ঘোষণা করেন। 

তিনি বলেন, গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল  ৮৯ দশমিক ২৬ শতাংশ। এ বছর পাসের হার কমে  হয়েছে ৭৭ দশমিক ৬৩। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন।  গত বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন। অর্থাৎ এ বছর জিপিএ-৫ কমেছে ।  এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১১ হাজার ৯৬২ জন ছাত্র ও ১০ হাজার ৩৬৫ জন ছাত্রী।

এছাড়াও বোর্ডে ছাত্রের পাসের হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ ও ছাত্রীর পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ও জিপিএতে এগিয়ে রয়েছে ছাত্ররা। 

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬