এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিতি ও বহিষ্কার দুটোই বেড়েছে

০১ জুলাই ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৮:১৬ AM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে শিক্ষার্থীদের অনুপস্থিতি ও বহিষ্কার দুটোই বেড়েছে। মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেননি ২৪ হাজার ৮৬৪ শিক্ষার্থী। এ দিন বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৬২ পরীক্ষার্থীকে। পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আজ এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯ লাখ ৯৩ হাজার ২৫৫ শিক্ষার্থী। আর অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ২৩১জন। অন্যদিকে বহিষ্কার করা হয়েছে ৩৯ পরীক্ষার্থীকে।  ৯৯৩২৫৫

এ ছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৪ হাজার ৬৩১ জন এবং কারিগরি বোর্ডের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ ও উচ্চতর গণিত-২ পরীক্ষায় ২ হাজার  ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ দিনের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ৮  ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

ট্যাগ: এইচএসসি
ধানমন্ডি লেকে ভাসছিলো লাশ শনাক্ত করলেন স্ত্রী
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাসের ভাড়া বাড়ল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬