আজ থেকে নামের আগে ডক্টর লিখতে পারবেন মিথিলা

২৬ আগস্ট ২০২৫, ১২:৪৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১২:০২ PM
রাফিয়াত রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা © সংগৃহীত

পিএইচডি থিসিস ডিফেন্স সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এতে করে নামের আগে ডক্টর লিখতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। 

পোস্টে মিথিলা লেখেন, অপরিসীম আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি আমার পিএইচডি থিসিস সফলভাবে ডিফেন্স করেছি!
এই অর্জনটি পাঁচ বছরের এক দীর্ঘ যাত্রার সমাপ্তি  ছিল একই সঙ্গে আনন্দ মিশ্রিত ও কঠিন অভিজ্ঞতায় ভরা। পূর্ণকালীন চাকরি, মাঝে মাঝে অভিনয়ের ব্যস্ততা এবং পরিবারের দায়িত্ব সামলানোর পাশাপাশি এই ডিগ্রি অর্জন করার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। 

তিনি লেখেন, এই পথচলা আমাকে শিখিয়েছে অদম্য ধৈর্য আর সহনশীলতার আসল অর্থ, দেখিয়েছে আমি কতদূর যেতে পারি।
এই পথচলা আমাকে শিখিয়েছে অদম্য ধৈর্য আর সহনশীলতার আসল অর্থ, দেখিয়েছে আমি কতদূর যেতে পারি। আমার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের অবিচল সমর্থনই আমাকে শক্তি জুগিয়েছে। 

তিনি আরও লেখেন, আজ থেকে আমি অফিসিয়ালি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ যুক্ত করতে পারব। এটি আমার  নিরলস পরিশ্রম আর অধ্যবসায়ের অর্জন। 

ট্যাগ: মিথিলা
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9