বিয়ের পিঁড়িতে রাশমিকা মান্দানা

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ PM
বিয়ে করলেন বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা

বিয়ে করলেন বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা © সংগৃহীত

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতপাকেঁ বাঁধা পড়লেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। দক্ষিণের আরেক সুপারস্টার বিজয় দেবরকোন্ডার সঙ্গে ঘাটছড়া বাধঁলেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।  

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। জানা যায়, এদিন সকাল ও দুপুরে পৃথক দুই রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা যুগল। 

বিয়ের ছবি যুক্ত করে অভিনেতা বিজয় দেবরকোন্ডা তার অফিসিয়াল ফেসবুক পোস্টে লিখেন, ‘একদিন, আমি তাকে মিস করেছি। এমনভাবে তাকে মিস করেছি যে আমার মনে হয়েছিল যে সে যদি পাশে থাকত তাহলে আমার দিনটি আরও ভালো হতো। সে আমার পাশে বসে থাকলে আমার খাবারগুলো আরও ভালো লাগত। আমার জীমে কাটানো বিকেলগুলো আরও আগ্রহোদ্দীপক হতো এবং সেও যদি আমার সাথে ব্যায়াম করত তবে আমার কষ্ট কম হতো।  আমার তাকে দরকার ছিল শুধুমাত্র সেই স্বাচ্ছন্দ্য এবং শান্তিময় অনুভূতি অনুভব করার জন্য, আমি যেখানেই থাকি না কেন। তাই,আমি আমার সবচেয়ে ভালো বন্ধুকে আমার স্ত্রী বানালাম।’

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, উদয়পুর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাদের এই বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়।

নবদম্পতির পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলেগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ বা কোডাভা রীতিতে দ্বিতীয়বারের মতো সাতপাকে বাঁধা পড়েন দুজন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের ভোজেও ছিল আদ্যোপান্ত দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া। অতিথিদের কলাপাতায় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ছিল হায়দ্রাবাদি দম বিরিয়ানি, অন্ধ্রপ্রদেশের বিশেষ মুরগির পদ ‘নাটু কোডি পুলুস’, মেডু বড়া এবং কর্ণাটকের বিখ্যাত ‘পান্ডি কারি’। মিষ্টি হিসেবে ছিল মহীশূর পাক। ডাবের পানি দিয়ে অতিথিদের ভেন্যুতে স্বাগত জানানো হয়।

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য সহ শোবিজ থেকে নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন এবং এশা রেব্বার মতো তারকারা উপস্থিত ছিলেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9