জাতিসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক বাংলাদেশি জারীফ

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৯ PM
সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহ

সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহ © সংগৃহীত

জাতিসংঘের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছে সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহ নামের এক বাংলাদেশি কিশোর। খুদে চিত্রশিল্পী সালেহ জাতিসংঘের ‘দি ফিউচার ইউ ওয়ান্ট’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ বিচারক হিসেবে কাজ করেছে।

খুদে চিত্রশিল্পী জারিপ বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের বড় ছেলে। কনিষ্ঠ বিচারক হিসেবে মনোনীত হওয়া জেনেভা থেকে জাতিসংঘের ডিরেক্টর জেনারেল টাটিয়ানা ভেলোভায়া গত ২৭ আগস্ট বিচারক জারিফকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রসহ ৪৪টি দেশের কিশোররা অংশ নেয়। যাদের বয়স ১৩ থেকে ১৫ বছর। প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৯ বিচারকের মধ্যে জারীফ ছিল সর্বকনিষ্ঠ।

জারীফ ২০১৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ এবং ২০১৯ সালের ২০ জানুয়ারি গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হয়। জাপান ও ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জারীফ।

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬