আইইইই বাংলাদেশের প্রতিযোগিতায় তৃতীয় হাবিপ্রবি

১১ আগস্ট ২০২০, ০৫:৩২ PM

আইইইই বাংলাদেশ সেকশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কোভিড-১৯ কংগ্রেস আইডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

গত ৯ হতে ১০ আগস্ট অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত Socio-Technical fight against COVID’19 Pandemic প্রকল্পের আওতাধীন আইডিয়া প্রতিযোগিতায় আইইইই এইচএসটিইউ স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে রাজীব শুভ্র দত্ত এবং উষ্ণ দাশ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে।

এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় হাসিবুল হক রৌদ্র, আতাউল্লাহ আহমেদ ও প্রিয়াংকা রায় অনারেবল মেনশন পাওয়ার গৌরব অর্জন করেন। কোভিড-১৯ মোকাবেলায় আইডিয়াগুলো কতটুকু প্রয়োগযোগ্য এবং কার্যকর তার ওপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়।

অনলাইন এই প্রতিযোগিতায় চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ছাড়াও ভারত, মালয়েশিয়া থেকে মোট ৬২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

এতে আইডিয়া প্রতিযোগিতা ছাড়াও বিতর্ক ,পলিসি প্রতিযোগিতাসহ ৫০টির বেশি প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ব্যাপারে রাজীব শুভ্র দত্ত ও উষ্ণ দাশ আরও বলেন-আমাদের আইডিয়াটি যদি বাস্তবায়ন করা হয় তবে তা কোভিড-১৯ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাকরি। এ প্রাইজটা কাজ করার জন্য আমাদের আগ্রহকে আরো বাড়িয়ে দিল।

এসব প্রতিযোগিতায় প্রাইজ দেওয়ার সময় যখন আমাদের নামের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের নামটা উচ্চারিত হয়,তখন সবচেয়ে ভালো লাগে। ভবিষ্যতেও আমরা যেন আরো ভালো কিছু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন আরো বৃদ্ধি করতে পারি তার জন্য সবাই দোয়া করবেন।

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬