ফেসবুকে দেখে অসহায় বৃদ্ধার পাশে কলেজছাত্রী

০৫ জুলাই ২০২০, ০৮:০৩ AM
বৃদ্ধার হাতে টাকা তুলে দিচ্ছেন কলেজছাত্রী

বৃদ্ধার হাতে টাকা তুলে দিচ্ছেন কলেজছাত্রী © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মৃত মোকসেদ খানের স্ত্রী অসহায় বৃদ্ধ ভিক্ষুক রোকেয়া বেগম। তাকে ১ মাসের খাদ্যসামগ্রী, শাড়ি ও চিকিৎসা খরচ বাবদ আড়াই হাজার টাকা দিয়েছেন কলেজছাত্রী নুপুর আক্তার। তিনি রাজাপুর আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধা রোকেয়া বেগমের অসহায়ত্বের কথা জেনে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওই কলেজছাত্রী। শনিবার রাজাপুরের একটি পেশাজীবী সংগঠনের কার্যালয়ে ওই বৃদ্ধ অসহায় নারীর হাতে এসব উপহার তুলে দেন তিনি।

নুপুর জানান, ব্যক্তিগত কাজের জন্য কিছু টাকা জমিয়েছিলাম। ফেসবুকে ওই বৃদ্ধ নারীর অসহায়ত্বের কথা ও অর্থাভাবে সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না, এমন সংবাদটি দেখে তাকে সহায়তার চিন্তা করি এবং পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপের সদস্যদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও এগিয়ে আসেন। এরপর ওই বৃদ্ধ নারীর ১ মাসের খাবারের জন্য ১৫ কেজি চাল, আলু ৫ কেজি, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি পিয়াজ, লবণ ১ কেজি, ২টি সাবান ও ১টি শাড়ি উপহার হিসেবে তুলে দেন।

তিনি আরও জানান, এছাড়া অসহায় মানুষের সহযোগিতার জন্য তৈরি করা ফেসবুক গ্রুপের ইমাম হাসান, সাইফুল ইসলাম ও রিয়াজুল ইসলাম মিলে আড়াই হাজার টাকা চিকিৎসা ও ঔষধ ক্রয়ের জন্য সহায়তা দিয়েছেন। আর কলেজছাত্রীকে খাদ্য ক্রয়ে সার্বিক সহায়তা করেছেন গ্রুপের সদস্য সৌরভ।

নুপুর জানান, সমাজের ধনী ব্যক্তি, জনপ্রতিনিধি ও বড় ব্যবসায়ীদের উচিত সমাজের এসব মানুষের পাশে দাঁড়ানো।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬