মার্ভেল গেমের প্রথম মুসলিম নারী সুপারহিরো কামালা খান

০৩ জুলাই ২০২০, ০৭:১২ PM
মারভেলের নতুন গেমে কামালা খান হবে মূল চরিত্র

মারভেলের নতুন গেমে কামালা খান হবে মূল চরিত্র

মারভেলের অ্যাভেঞ্জাররা আবার এক সাথে হচ্ছে। বড় পর্দায় নয়, এক নতুন বিরাট বাজেটের ভিডিও গেমে। আয়রন ম্যান, হাল্ক এবং ক্যাপ্টেন আমেরিকাসহ আরও যেসব সুপারহিরোকে এরকম একটা গেমে দেখা যাবে বলে আপনি আশা করেন, তারা সবাই থাকছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন চরিত্র ‘কামালা খান’।

মিজ মারভেল হিসেবে এই প্রথম দেখা যাবে পাকিস্তানি বংশোদ্ভুত এক মুসলিম-আমেরিকান টিনএজারকে, যার নিজের শারীরিক অবয়ব পরিবর্তনের ক্ষমতা আছে।

এই গেম তৈরি করে স্কোয়ার এনিক্স। তারা যখন ঘোষণা করলো যে মার্ভেল অ্যাভেঞ্জার্সের একটি মূল চরিত্রে থাকবে কামালা খান এবং কাহিনীর মূল অংশ তাকে ঘিরেই, তখন এই ঘোষণা গেমটির ভক্ত এবং গেমিং ইন্ড্রাস্ট্রির লোকজন- দুই তরফ থেকেই প্রশংসা কুড়িয়েছিল।

পঁচিশ বছর বয়সী গেমার মারিয়া আফসার বলেন, কয়েক বছর আগে এক কমিক সিরিজে আমি প্রথম মিজ মারভেলের কথা শুনি। আমি যখন জানলাম মিজ মারভেল আমার মতই এক পাকিস্তানি মুসলিম মেয়ে, আমার সাথে সাথে মনে হয়েছিল এটা কী চমৎকার একটা ব্যাপার হতে যাচ্ছে।

তিনি বলেন, তাকে মার্ভেল গেমের একটা মূল চরিত্র করা হচ্ছে সে ঘোষণা যখন প্রথম দেখলাম, তখন আমার মনে হলো এরকম কিছুর জন্যই তো আমি সারাজীবন অপেক্ষা করছিলাম। আমি যখন আরও ছোট ছিলাম, তখন এরকম কিছু কখনো দেখিনি।

মার্ভেলের এডিটর এবং ডিরেক্টর সানা আমানাত ২০১৪ সালে অন্যদের সঙ্গে যৌথভাবে এই কামালা খান চরিত্রটি তৈরি করেছেন। সানা আমানাত নিজেও একজন মুসলিম-আমেরিকান। তিনি চেয়েছিলেন এমন একটি চরিত্র তৈরি করতে যার সঙ্গে মিল খুঁজে পাবে মুসলিম মেয়েরা এবং যাকে তারা সুপারহিরো হিসেবে দেখে অনুপ্রাণিত হবে।

সানা আমানাত বলেন, এ যাবতকালের সবচেয়ে বড় মার্ভেল গেমে যে কামালা খানের মতো একটি চরিত্র আছে, এটা খুবই বিরাট এক ঘটনা। সব ব্যাকগ্রাউন্ডের মানুষই আসলে তার চরিত্রটাকে বুঝতে পারবে।

এই গেমটি যারা তৈরি করছে, সেই ক্রিস্টাল ডাইনামিক্সের স্টুডিও বিভাগের প্রধান স্কট অ্যামোস বলেন, কামালা খান চরিত্রটি অন্তর্ভুক্ত করার পর থেকে তারা যেরকম সাড়া পেয়েছেন, তাতে তারা অভিভূত।

তিনি বলেন, একটা পোস্ট আমাদের খুব নজর কেড়েছিল। বহুদিন ধরে গেম খেলেন এরকম একজন মন্তব্য করেছিলেন, এ ঘটনা তাকে কিরকম আবেগাপ্লুত করেছে এবং কোন গেমে এরকম একটা মূল চরিত্র থাকা কত গুরুত্বপূর্ণ। যাতে নতুন প্রজন্মের গেমাররা তাদের মতোই দেখতে একজন মানুষের চরিত্র হয়ে গেম খেলতে পারে, যে গেমগুলো কীনা ‘থর’, ‘আয়রন ম্যান’ বা ‘ব্ল্যাক উইডো’র মতো কিংবদন্তীতুল্য চরিত্রে ভরা।

হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close