তোমায় দেওয়া কথা রাখতে পারলাম না— মায়ের উদ্দেশ্যে লিখেছিলেন সুশান্ত

১৪ জুন ২০২০, ০৬:১৩ PM

© সংগৃহীত

মাত্র ৩৪ বছর বয়সে নিজের আত্মহত্যা করেন ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত— এমনটাই শোনা যাচ্ছে প্রাথমিকভাবে। কেন আত্মহত্যা এই সফল অভিনেতার। এখনও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়নি। তবে মানসিক অবসাদে ভুগছিলেন এই অভিনেতা সে ব্যাপারে নিশ্চিত সবাই।

এই অভিনেতার মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে সামনে চলে আসছে তাঁর ইনস্টাগ্রামে নিজের মাকে নিয়ে করা শেষ পোস্টের কথা। গত সপ্তাহেই নিজের ইনস্টাগ্রামে মাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেছিলেন সুশান্ত।

২০০২ সালে মারা যান সুশান্তের মা। তখন তিনি টিনএজার। মাকে মনে করে একটি ছবির কোলাজ পোস্ট করেন অভিনেতা। লেখেন চোখের জলে ঝাপসা হয়ে আসা অতীত। দ্রুত চলে যাওয়া একটা জীবন আর কখনও না থামা স্বপ্নের মাঝে সমঝোতা করে চলেছি মা।

তাঁর এই পোস্টের পরের সপ্তাহেই অভিনেতার আত্মহত্যা অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। কোনভাবে কি এই অভিনেতা মায়ের ছবি পোস্ট করে কিছুর ইঙ্গিত দিতে চেয়েছিলেন? নিজের মানসিক বিধ্বস্ত অবস্থা বোঝাতে মায়ের কাছে পৌঁছতে চেয়েছিলেন?

তারও দিন কয়েক আগে সুশান্ত সিং রাজপুত নিজের হাতে লেখা একটা চিঠি টুইটারে পোস্ট করেছিলেন। সেটিও তাঁর মাকে উদ্দেশ্য করে লেখা ছিল। চিঠিতে লেখা ছিল তুমি কথা দিয়েছিলে আমায় কখনও ছেড়ে যাবে না। আমি তোমায় কথা দিয়েছিলাম সারা জীবন হাসিমুখে থাকব। জানি না কেন, আমরা কেউই কথা রাখতে পারলাম না।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬