ইংরেজি শেখার ক্লাসে যাচ্ছেন ক্রিকেটার বাবর আজম

১৯ মে ২০২০, ০৪:১২ PM

© ফাইল ফটো

ইংরেজিতে খুব ভালো নন পাকিস্তানি ক্রিকেটাররা—এমন একটা কথা প্রচলিত আছে বিশ্ব ক্রিকেটে। ইমরান খান, ওয়াসিম আকরাম, রমিজ রাজাদের পর চোস্ত ইংরেজিতে কথা বলতে পারার অধিনায়ক আর পাকিস্তান ক্রিকেটে আসেনি। সেটি খুব বড় কোনো বিষয় নয়। ভালো ইংরেজি না পারাটা কোনো অপরাধের পর্যায়ে পড়ে না। সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক বাবর আজমও ইংরেজি বলাতে তাঁর পূর্বসূরিদের কাছাকাছিই। খুব একটা স্বস্তি পান না তিনি।

কিন্তু সম্প্রতি সময়ে সাবেক এক পাকিস্তানি ক্রিকেটারের কথায় সামনে চলে এসেছে বাবরের ভালো ইংরেজি পারা না–পারার বিষয়টি। সাবেক পেসার তানভীর আহমেদ নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বাবরের ইংরেজির ওপর জোর দেওয়া উচিত। তার ইংরেজি শেখা উচিত।’

বাবর অবশ্য নিজের মূল কাজটাই ভালোমতো করতে চান। কিন্তু তাই বলে ভালোমতো ইংরেজি বলতে শেখায় তাঁর আপত্তির কোনো কারণ নেই, ‘আমি আগে ব্যাটিংয়ে মনোযোগ দিতে চাই। নিজের ব্যাটিংয়ে উন্নতি আনতে চাই। কিন্তু ইংরেজি শেখাতে তো কোনো সমস্যা নেই। এটা সময় লাগবে। সবই তো একসঙ্গে হবে না।’

তানভীরের ভাষায় বাবরকে হতে হবে ‘পরিপূর্ণ অধিনায়ক’। এই পরিপূর্ণ অধিনায়ক হবেন অলরাউন্ডার। তিনি মাঠেও দুর্দান্ত হবেন, মাঠের বাইরেও হবেন দারুণ। বাবর অবশ্য ঠিক ‘পরিপূর্ণ অধিনায়ক’ হতে চাননি। তিনি জানিয়ে দিয়েছেন হতে চান 'ইমরান খান’। পাকিস্তান তাঁর চেয়ে সেরা অধিনায়ক ইতিহাসে আর পেয়েছে নাকি।

ইমরান খান হতেই বোধ হয় বাবর নিজের ইংরেজিটা ঠিক করার ওপর জোর দিয়েছেন। নিয়মিত যাচ্ছেন ইংরেজি শেখার স্কুলে, ‘আমি অনুশীলনের পাশাপাশি ইদানীং ইংরেজি শেখার ক্লাসে যাচ্ছি।’

অধিনায়কত্ব নিয়ে বাবরের ভাবনাটা একটু অন্য রকমই। অধিনায়কত্বকে তিনি খেলার বাইরের জিনিস বলেই মনে করেন, ‘দলকে নেতৃত্ব দেওয়া আর দলের হয়ে ব্যাটিং করার মধ্যে পার্থক্য আছে। সাধারণ খেলোয়াড় হিসেবে কেবল ব্যাটিংয়ে মনোযোগী হওয়া যায়। কিন্তু অধিনায়ককে গোটা দলের পারফরম্যান্স নিয়ে ভাবতে হয়। আমি অধিনায়ক হিসেবেও আগের মতোই ভালো করে যেতে চাই।’

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬