চীন থেকে ৩০০ পিস এন৯৫ মাস্ক পাঠিয়েছে বাংলাদেশি শিক্ষার্থী

০৬ মে ২০২০, ০৭:৫১ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জয়পুরহাটের শিক্ষার্থী মিজানুর রহমান সরকার ৩০০ পিস এন৯৫ মাস্ক পাঠিয়েছেন। মঙ্গলবার মাস্কগুলো দেশে এসেছে। ওইদিনই তা জয়পুরহাটের স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রশাসন ও গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ মিজানুর রহমান তার বৃত্তির টাকা বাঁচিয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য শতাধিক কিট কিনে পাঠিয়েছিলেন। মিজানুর রহমান সরকার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর সরকারপাড়া গ্রামের আবু জাফরের ছেলে।

মিজানুর রহমান ১৫ এপ্রিল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘যদি করোনায় আক্রান্তের ঝুঁকির কথা বিবেচনা করি তাহলে আমার জানামতে, জয়পুরহাটে এসময়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছেন সাংবাদিক, পুলিশ, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবক ভাইয়েরা । আপনাদের কাছে পর্যাপ্ত মাস্ক, গ্লোভস নেই। তারপরও আপনারা জয়পুরহাটের মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের ঝুঁকির কথা চিন্তা করে চীন থেকে মাস্ক উপহার হিসেবে পাঠানোর চিন্তা করছি। আপনাদের মতামত প্রত্যাশা করছি।’

মিজানুর রহমান সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ফেসবুকে মতামত পাওয়ার পর ৩০৮ টি মাস্ক কিনে উপহার হিসেবে জয়পুরহাটে পাঠানো হয়েছে। মাস্কগুলো দেশে পৌঁছেছে এবং করোনা মোকাবেলায় যারা কাজ করছেন তাদের মাঝে বিতরণ করা হচ্ছে।

গোপালগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, গাছের গুঁড়ি ফেলে স…
  • ১৯ নভেম্বর ২০২৬
গাড়ি থামিয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর…
  • ১৯ নভেম্বর ২০২৬
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী কারাগারে
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আপা, আপনার সঙ্গে কথা বলতে চাই’— নাহিদের মেসেজ সিন করলেন না…
  • ১৯ নভেম্বর ২০২৬
ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা
  • ১৯ নভেম্বর ২০২৬
যশোর কেন্দ্রীয় কারাগার: সাজা শেষেও ফিরতে পারছেন না ৪৪ ভারতীয়
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage