বুক রিভিউ দিলে পুরস্কার দেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

১৬ এপ্রিল ২০২০, ০৬:৪৮ PM

© সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণের এ সময়ে মানুষকে ঘরে বসে বই পড়ায় উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। গৃহবন্দী থেকে বই পড়ে রিভিউ দিলে বই পুরস্কারের ঘোষণা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাহিত্যবিষয়ক সৃজনশীল মুখপত্র ক্যাম্পাস বার্তা।

ক্যাম্পাস বার্তা জানিয়েছে, কলেজের যেকোনো ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ফেসবুক গ্রুপ ‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস আপডেট’-এ বইপাঠ প্রতিক্রিয়া জানাতে হবে। প্রতিযোগিতা চলবে ১৬-২৫ এপ্রিল পর্যন্ত। বাংলা ভাষায় রচিত সাহিত্য বিষয়ে যেকোনো বইয়ের আলোচনা তুলে ধরা যাবে এ প্রতিযোগিতায়। মোট পাঁচজনকে পুরস্কার হিসেবে দেওয়া হবে বই।

বিচারক হিসেবে থাকবেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্যাম্পাস বার্তা উপদেষ্টা তপন ভট্টাচার্য, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যাম্পাস বার্তা উপদেষ্টা নিলুফার সুলতানা। প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাম্পাস বার্তার সম্পাদক মাহদী হাসান।

প্রতিযোগিতার আহ্বায়ক মাহদী হাসান জানান, ‘প্রথমবারের মতো এ ব্যতিক্রমী আয়োজনে আশা করি ভালো সাড়া পাব। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়বে বলে আশা করি। ক্যাম্পাস বার্তার সৃজনশীল কাজের ধারা অব্যাহত থাকবে।’

বিচারকেরা প্রতিযোগীদের পৃথক পৃথকভাবে মূল্যায়নের পর মোট নম্বরের যোগফলের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হবেন। কলেজের শ্রেণি কার্যক্রম শুরু হলে এক অনুষ্ঠানে অধ্যক্ষ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬