যুবকদের উদ্যোগে লকডাউন হলো নিজেদের গ্রাম

০৮ এপ্রিল ২০২০, ০৮:২৭ AM

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে এবার লকডাউন করা হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের ‘চোরকোল’ গ্রাম। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে এ লকডাউন কার্যকর করা হয়।

স্থানীয় যুবসমাজের উদ্যোগে ও স্থানীয় মেম্বার আশরাফুল আলম, গ্রামের ৪টি মসজিদের ইমাম মো. নজরুল ইসলাম, হারুনুর রশীদ, এম মিকাইল ইসলাম, মো. বিল্লাল হোসেন ছাড়াও গ্রামের শিক্ষকরা, ব্যবসায়ী ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

জানতে চাইলে চোরকোল গ্রামের বাসিন্দা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, আজ থেকে আমাদের গ্রাম আগামী ১৪ দিনের জন লকডাউন করা হয়েছে। এই মরণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যমই সর্তকতা অবলম্বন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তাই সারা দেশবাসীর উচিৎ নিজে সচেতন থাকা এবং অন্যকে সচেতন করা। সেই লক্ষ্য সামনে নিয়ে আমাদের গ্রামের কিছু যুবক এই উদ্যোগ নিয়েছি। সার্বিকভাবে আমাদেরকে সাহায্য করছে আমাদের মেম্বার আশরাফুল ইসলাম এবং চার ইমাম সাহেব।

সদর উপজেলার ২ং মধুহাটি ইউনিয়নের ১ং ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলামও তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
  • ২৬ মে ২০২৬
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেফতার ৩
  • ২৬ মে ২০২৬
চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা
  • ২৬ মে ২০২৬
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, সরু গলি আর পানির অভাবে বেগ পা…
  • ২৫ মে ২০২৬
রাজধানী থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ
  • ২৫ মে ২০২৬
ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার, অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ড…
  • ২৫ মে ২০২৬