চবি শিক্ষক তৌফিক ইমামে মেতেছে ফেসবুক দুনিয়া

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৭ PM

© সংগৃহীত

সন্তানের প্রতি ভালোবাসা থেকে তাকে বুকের সাথে আগলে রেখে ক্লাস নিচ্ছেন শিক্ষক। এমন একটি ছবি নিয়ে মেতে উঠেছে নেট দুনিয়া। ওই শিক্ষকের নাম হাসান তৌফিক ইমাম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আই ই আর) লেকচারার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ ও তথ্য সহায়তা কেন্দ্র নামক ফেসবুক পেজে সন্তানকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকা অবস্থার দুটি ছবি শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা গেছে শিক্ষক হাসান তৌফিক ইমাম বেল্টের সাহায্যে তার সন্তানকে বুকের সাথে আগলে রেখে ক্লাস নিচ্ছেন।

সন্তানকে বুকে জড়িয়ে ক্লাস য়োর বিষয়ে জানতে শিক্ষক হাসান তৌফিক ইমামের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমার স্ত্রী নিজেও চাকরি করে। বাবুর আম্মু ব্যস্ত ছিল তাই ওকে নিয়ে ক্লাসে আসতে হয়েছে। আমি ক্লাসে না আসলে শিক্ষার্থীরা একদিন পিছিয়ে পড়তো। তাই দু’টি একসাথেই করতে হয়েছে।

এদিকে ওই শিক্ষকের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় প্রশংসায় ভাসছেন তিনি।অনেকেই তার ছবি ফেসবুকে শেয়ার করছেন।

ইলিয়াস শান্ত হাসান তৌফিক ইমামের ছবি শেয়ার করে লিখেছেন, সত্যিই অসাধারণ। একই সাথে দুটো দায়িত্ব পালন করছেন শিক্ষক। শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ এবং সন্তানের প্রতি ভালোবাসার বিরল দৃষ্টান্ত। জয় হোক মানবতার।

জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬