স্কুল বাদ দিয়ে আন্দোলনে অংশ নেয়া সেই কিশোরী টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’

১১ ডিসেম্বর ২০১৯, ১০:২৯ PM
গ্রেটা থানবার্গ

গ্রেটা থানবার্গ © ফাইল ফটো

পৃথিবীকে রক্ষায় স্কুল বাদ দিয়ে জলবায়ু আন্দোলনে অংশ নেয়া সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গকে ২০১৯ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন। ১৬ বছর বয়সী থানবার্গ ইতোমধ্যে তার তীক্ষ্ণধার জবান আর সোজাসাপ্ট বাচনভঙ্গির জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। ‘বিশ্ব জলবায়ু সঙ্কট’ থেকে এই পৃথিবীকে বাঁচাতে বিশ্বনেতাদের দ্রুত উদ্যোগী হওয়ার তাগিদ দিয়ে আসছে সেই কিশোরী।  

টাইম ম্যাগাজিন লিখেছে, জলবায়ু সংকট থেকে উত্তরণের জন্য আরো ব্যবস্থা নেওয়ার দাবিতে ২০১৮ সালের অগাস্টে স্কুল বাদ দিয়ে সুইডিশ পার্লামেন্টের সামনে একাকী অবস্থান নিয়ে যে আন্দোলনের সূচনা শুরু করেছিল এই কিশোরী, এক বছরের মধ্যে তা একটি বৈশ্বিক আন্দোলনের রূপ পেয়েছে।

গত ১৬ মাসে সে জাতিসংঘে গিয়ে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নতুন প্রজন্মের দাবির কথা জানিয়ে এসেছে; দেখা করেছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে।

জলবায়ু সঙ্কট নিয়ে রাষ্ট্রনায়কদের নিষ্ক্রিয়তার সমালোচনা করে থানবার্গ বাহাসে জড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে। এই কিশোরীর আহ্বানে সাড়া দিয়ে গত ২০ সেপ্টেম্বরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যোগ দিয়েছে সারা বিশ্বের ৪০ লাখ তরুণ, যাকে জলবায়ু আন্দোলনে এ যাবতকালের সবচেয়ে বড় কর্মসূচি বলা হচ্ছে।          

কানাডার লেখক মার্গারেট অ্যাটউড এই কিশোরীকে তুলনা করেছেন ফরাসি বীরকন্যা জোয়ান অব আর্কের সঙ্গে। কলিনস ডিকশনারি চলতি বছরের সবচেয়ে আলোচিত শব্দ হিসেবে বেছে নিয়েছে থানবার্গের ভাবনাপ্রসূত ‘ক্লাইমেট স্ট্রাইক’ শব্দটিকে।  

আসছে জানুয়ারিতে ১৭ বছরে পা দিতে যাওয়া গ্রেটা থানবার্গ তার আন্দোলন চালিয়ে যাচ্ছে পরিপূর্ণ উদ্যমে। বুধবার মাদ্রিদে বিশ্ব জলবায়ু সম্মেলনে সে বলেছে, জলবায়ু আন্দোলনের আহ্বান বিশ্ব শুনেছে, অথচ রাজনীতিবিদরা এখনও কোনো উদ্যোগ নিচ্ছেন না।    

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম প্রতি বছরের শেষে আলোচিত ব্যক্তিত্ব নির্বাচন করে, যাকে তারা বলে ‘পারসন অব দ্য ইয়ার’। পেশাগত কাজ করতে গিয়ে আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন, এমন একদল সাংবাদিককে ২০১৮ সালের আলোচিত ব্যক্তিত্ব ঘোষণা করেছিল টাইম।

এবারের ‘পারসন অব দ্য ইয়ারের’ মনোনয়নের তালিকায় আলোচিত ব্যক্তিদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও স্পিকার ন্যান্সি পেলোসির নামও ছিল। শেষ পর্যন্ত গ্রেটা থানবার্গকে ওই খেতাবে ভূষিত করায় টাইম ম্যাগাজিনের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট পরিবেশবাদী আন্দোলনের নেতা আল গোর বলেছেন, ‘এটা দারুণ একটি সিদ্ধান্ত। জলবায়ু সঙ্কট মোকাবেলায় এখনই উদ্যোগী হওয়ার দাবি তুলে তরুণ পরিবেশবাদীদের আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে গ্রেটা। আমার মত সারা বিশ্বের মানুষের জন্য সে এক অনুপ্রেরণার নাম।’ 

জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলছে আজ, টিকিট বুকিং যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা
  • ০৬ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৬ আগস্ট ২০২৬
টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ ব…
  • ০৬ আগস্ট ২০২৬
পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে জবি, পরিচয়পত্র চেক করে ঢুকতে …
  • ০৬ আগস্ট ২০২৬
এক ঘণ্টার মধ্যে তিন কর্মসূচির ঘোষণা জকসু-ছাত্রদল-ঐক্যবদ্ধ জ…
  • ০৬ আগস্ট ২০২৬