যুক্তরাজ্যের রয়্যাল নেভিতে বাংলাদেশি তরুণ

২৪ নভেম্বর ২০১৯, ১০:৩১ PM

যুক্তরাজ্যের রয়্যাল নেভিতে সাধারণ প্রশিক্ষণে নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে শীর্ষ পুরস্কার লাভ করে কাজ করার সুযোগ পেয়েছেন ময়মনসিংহের ২২ বছরের শেফ মো. মেহেদী হাসান। রোববার (২৪ নভেম্বর) রয়্যাল নেভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষানবিশ শেফ মো. মেহেদী হাসান ২০১৯ সালের জুলাই মাসে রয়্যাল নেভিতে যোগদান করেন। সামরিক পেশার প্রস্তুতি হিসেবে সম্প্রতি তার ১০ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি শেষ হয় নতুন নিয়োগপ্রাপ্তদের প্যারেডের মধ্য দিয়ে। এই প্যারেডে পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ শেফ মো. মেহেদী হাসান ক্যাপ্টেন পদকে ভূষিত হন।

শেফ হাসান যুক্তরাজ্যে এসেছিলেন স্কাউট অ্যাসোসিয়েশনের দাতব্য কর্মী হিসেবে।

তিনি বলেন, আমি স্কাউটিং পছন্দ করি। রয়্যাল নেভিতে যোগদানে স্কাউট আমাকে সাহস জুগিয়েছে। গত ১০ সপ্তাহ আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল এবং আমি রয়্যাল নেভির সদস্য হতে পেরে গর্বিত।

 

জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলছে আজ, টিকিট বুকিং যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা
  • ০৬ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৬ আগস্ট ২০২৬
টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ ব…
  • ০৬ আগস্ট ২০২৬
পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে জবি, পরিচয়পত্র চেক করে ঢুকতে …
  • ০৬ আগস্ট ২০২৬
এক ঘণ্টার মধ্যে তিন কর্মসূচির ঘোষণা জকসু-ছাত্রদল-ঐক্যবদ্ধ জ…
  • ০৬ আগস্ট ২০২৬