যুক্তরাজ্যে লেবার পার্টির মনোনয়ন পেলেন বাংলাদেশের আফসানা

২৮ অক্টোবর ২০১৯, ০৭:২৯ PM
আফসানা বেগম

আফসানা বেগম © সংগৃহীত

পূর্ব লন্ডনের সংসদীয় আসন পপুলার ও লাইমহাউসে লেবার পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাঙালি নারী আফসানা বেগম। গতকাল রোববার রাতে লেবার পার্টির সদস্যদের সরাসরি ভোটে জিতে মনোনয়ন নিশ্চিত করেছেন তিনি।

আফসানার আসনটি বাংলাদেশি অধ্যুষিত সংসদীয় আসন। লেবার পার্টির ৫৩০ সদস্য ভোট দেন। ভোটে আফসানা জয়ী হলেও তিনি কত ভোট পেয়েছেন তা জানায়নি দলটি।

আফসানার এ আসনে তার প্রতিদ্বন্দ্বি আমিনা আলী। তাকে অভিনন্দন জানিয়ে আফসানা বলেছেন, সবার সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।

১৯৯৭ সাল থেকে এ আসনটি লেবার পার্টির দখলে রয়েছে। লেবার পার্টির দুর্গখ্যাত এ আসন থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ায় আসন্ন নির্বাচনে আফসানার বিজয় অনেকটা নিশ্চিত বলে মনে করছেন স্থানীয়রা।

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬