৫০০ হেলমেট বিতরণ মাশরাফি ও পাঠাওয়ের

২৭ অক্টোবর ২০১৯, ০৯:০০ PM

মোটরসাইকেল আরোহী ও চালকদের সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়াতে গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় সড়ক দিবস উপলক্ষে পাঠাও এবং এটুআই’র যৌথ উদ্যোগে সেফটি ফার্স্ট ইভেন্ট। এ উপলক্ষে আজ রবিবার নড়াইলের স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে ৫০০ হেলমেট বিতরণ করেন পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সাংসদ এবং জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাওয়ের সিইও হুসেইন মো. ইলিয়াাস, পাঠাও মার্কেটিং লিড সৈয়াদা নাবিলা মাহবুব এবং নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

মানুষের সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে এসে হেলমেট বিতরণের জন্য পাঠাওকে ধন্যবাদ জানান মাশরাফি। তিনি আরও বলেন, “মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে প্রধান আশঙ্কা হলো সড়ক দুর্ঘটনা, যা বাংলাদেশের জন্য একইসঙ্গে সামাজিক ও অর্থনৈতিক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই চালক ও আরোহী উভয়ের হতাহত হওয়ার আশঙ্কা হ্রাসের সচেতনতা বৃদ্ধি করতে এই ক্যাম্পেইন সহায়তা করবে । অনেকেরই হেলমেট না পড়তে চাওয়ার প্রবণতা রয়েছে, এ বিষয়ে তাদেরকে সচেতন করতে এই হেলমেট বিতরণ ক্যাম্পেইন একটি সময় উপযোগী পদক্ষেপ।”

পাঠাওয়ের সিইও হুসেইন মো. ইলিয়াাস বলেন, “সারা বাংলাদেশে জুড়ে সুরক্ষা নিশ্চিত করতে পাঠাও কাজ করছে । এই পর্যন্ত প্রায় ২৬ হাজার হেলমেট বিতরন করেছে পাঠাও। মোটরসাইকেল এবং গাড়ি চালকদের সুরক্ষা নিশ্চিত করতে স্বতস্ফূর্তভাবে কাজ করছে চলেছে পাঠাও।”

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬