মার্কিন সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি তরুণী আফিয়া

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪২ PM

© সংগৃহীত

বাংলাদেশে নারীরা দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী, বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যুক্ত হয়ে গৌরবময় অবদান রেখে চলেছেন। এবার মার্কিন সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দিয়েছেন এক বাংলাদেশের তরুণী।

বাংলাদেশি ওই তরুণীর নাম আফিয়া জাহান পম্পি (২০)। তিনি যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে পরিবারের সঙ্গে থাকেন আফিয়া। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জমালপুর গ্রামে। আফিয়ার বাবা মিরসরাই অ্যাসোসিয়েশন এনএর সভাপতি মেজবাহ উদ্দিন ও মায়ের নাম নুরুচ্ছাবাহ পূর্ণিমা।

আফিয়ার মা-বাবা জানান, তাদের সংসারে তিনকন্যা সন্তান রয়েছে। আফিয়া ছাড়া অপর দুই মেয়ের নাম সাদিয়া ও পৃথা। ছোটবেলায় পরিবারের সঙ্গে আফিয়া যুক্তরাষ্ট্রে যান। সেখানেই পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিও চর্চা রয়েছে আফিয়ার। বর্তমানে ফার্মিং ডেল স্টেট কলেজের ইঞ্জিনিয়ারিং কোর্সের শেষ বর্ষের ছাত্রী আফিয়া।

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬