চুলের বখাটে কাটিংয়ে নিষেধাজ্ঞা!

২২ আগস্ট ২০১৯, ০৩:২৫ PM
ফেসবুকে ভাইরাল হওয়া বিজ্ঞপ্তি

ফেসবুকে ভাইরাল হওয়া বিজ্ঞপ্তি © টিডিসি ফটো

মাগুরায় কোনো প্রকার মডেলিং চুল কাটা, দাড়ি কাটা ও বখাটে কাটিং করা যাবে না। আদেশক্রমে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিজ্ঞপ্তির সমালোচনা করেছেন অনেকে। কেউ কেউ আবার ব্যঙ্গ করে ভবিষ্যতে পুলিশ আরও কী কী ধরনের নির্দেশনা দিতে পারে তার তালিকা দিচ্ছেন ফেসবুকে। একজন লিখেছেন, বখাটে কাটিং কি রকম? কিছু নমুনা যদি দেখাতো!

তবে অনেকে এমন নির্দেশনার সমর্থনও করেছেন। ফেসবুকে একজন লিখেছেন, একবারও বল‌ছি না চু‌লে স্টাইল করা যা‌বে না, রঙ করা যা‌বে না। অবশ্যই এটা নিজস্ব রু‌চি। স্টাইলিশ ভদ্র কা‌টিংও আছে। এবার মাত্র একজন এমন রু‌চিহীন কা‌টিং স্টাইলিশ ছে‌লে দেখান যে কিনা ভদ্র, নম্র, সভ্য। পার‌বেন না। কারণ এরাই বখা‌টে। বি‌ভিন্ন গ্যাং‌য়ের সদস্য।

এবিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমন কোন লিখিত বিজ্ঞপ্তি দেয়া হয়নি। আমরা চুল কাটার বিষয়ে মৌখিক নির্দেশনা দিয়েছি। এখানকার তরুণ বয়সী ছেলেরা বিশেষ স্টাইলে চুল কাটে এবং সড়কে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়ায়। চুলের স্টাইল প্রদর্শনের জন্য তারা হেলমেটও পরতে চায় না এবং মোটরসাইকেলের গ্লাসের দিকে তাকিয়ে চুল ঠিক করার ভঙ্গি করে। সড়কে তাদের এ দায়িত্বহীন আচরণের কারণে নানা দুর্ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, দেখা গেছে যারা চুলের কাটিং নিয়ে বেশি ব্যস্ত থাকে তারাই ইভটিজিং, কিশোরগ্যাঙ্গ এই বিষয় গুলোর সাথে যুক্ত থাকে। তাই সমাজকে সচেতন করতে এবং এই কিশোরদের গতানুগতিক ধারায় নিয়ে আসতে সেলুন গুলোকে মৌখিকভাবে বলেছি। নিষেধাজ্ঞার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, চুল কাটার বিষয়ে নিষেধাজ্ঞার কিছু নেই। এটা যার যার ব্যক্তিগত বিষয়।

ঝিনাইদহে অধিগ্রহণ করা মহাসড়কের জমি থেকে ১৯ স্থাপনা উচ্ছেদ
  • ০৬ আগস্ট ২০২৬
রংপুর গঙ্গাচড়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের স্…
  • ০৬ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সব পদোন্নতি স্থগিত করল মন্…
  • ০৬ আগস্ট ২০২৬
১১ দলের ৫ কর্মসূচি, ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ ঘোষণা
  • ০৬ আগস্ট ২০২৬