১২ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা!

০৩ মার্চ ২০১৯, ০১:৫৪ AM
বারডেম হাসপাতাল

বারডেম হাসপাতাল © ফাইল ফটো

রাজধানীর শাহবাগের বারডেম জেনারেল হাসপাতালের ১২ তলা থেকে ঝাঁপ দিয়ে এক রোগী আত্মহত্যা করেছেন, যিনি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। নিহত সোহরাব হোসেনের (২০) বাড়ি নরসিংদী। তিনি স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সোহরাবের লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। 

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি তিনি এই হাসপাতালে ভর্তি হন। এর তিন দিনের মাথায় ২৮ ফেব্রুয়ারি তার পুরুষাঙ্গে অস্ত্রোপচার হওয়ার পর থেকে তিনি প্রচণ্ড ব্যথায় কাতর ছিলেন বলে রমনা থানার উপ-পরিদর্শক শওকত আলি খান জানান।

তিনি বলেন, এই ব্যথার কারণে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে মা- ভাই কাউকেই চিনত না।একবার হাসপাতালের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টাও করে। আছড়ে গ্লাস ভেঙে ফেলে। বাথরুমের সকল কল ভেঙে ফেলে। এক পর্যায়ে সে বিকালে টুল জোগাড় করে বাথরুমে গিয়ে অ্যাডজাস্ট ফ্যান খুলে সেখান দিয়ে নিজের শরীর ঢুকিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে।

সাকিবকে ‘খুনীর দোসর, ফ্যাসিস্ট’ বলে দেশবাসীর কাছে ক্ষমা চাই…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অনুশ্রী পেল হারমোনিয়াম; স্বপ্…
  • ০৬ আগস্ট ২০২৬
হামে আরও ৬ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ৮৬০ জনের
  • ০৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে অধিগ্রহণ করা মহাসড়কের জমি থেকে ১৯ স্থাপনা উচ্ছেদ
  • ০৬ আগস্ট ২০২৬
রংপুর গঙ্গাচড়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের স্…
  • ০৬ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬