বাকৃবির শিক্ষার্থীদের উদ্যোগে সেইফ ব্রয়লার ফার্ম

২০ ডিসেম্বর ২০১৮, ০৮:৪২ PM

© টিডিসি ফটো

নিরাপদ ব্রয়লার উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯ জন তরুণ উদ্যোক্তা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামে ‘সেইফ ব্রয়লার ফার্ম’ তৈরি করেছেন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ফার্মের উদ্বোধন করেন বাকৃবি কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘উই হ্যাভ অ্যান আইডিয়া’ টিমের সভাপতি মাহাদী হাসান রাতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নং বইলর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আছাদ এবং বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বাকৃবির এই তরুণ উদ্যোক্তারা “উই হ্যাভ অ্যান আইডিয়া” নামের একটি টিম গঠন করে। নিরাপদ ব্রয়লার উৎপাদনের লক্ষ্যে ২০১৬ সাল থেকে বাকৃবির “উই হ্যাভ অ্যান আইডিয়া” টিমের সদস্যরা নিরাপদ ব্রয়লার নিয়ে কাজ শুরু করে। তাদের উৎপাদিত এই নিরাপদ ব্রয়লার বাকৃবির কে. আর মর্কেট এবং মিন্টু কলেজের বিপরীত পাশে অবস্থিত শাখায় পাওয়া যাবে।

এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬