নারীদের উন্নয়নে রাজশাহী আরো এগিয়ে যাবে : রাসিক মেয়র

১৫ ডিসেম্বর ২০১৮, ০৭:৪২ PM
বক্তব্য রাখছেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন

বক্তব্য রাখছেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন © সংগৃহীত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নারীদের উন্নয়নে রাজশাহী আরো এগিয়ে যাবে, দেশও এগিয়ে যাবে। শনিবার দুপুরে রাজশাহী মিশন গার্লস স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজশাহীতে মেয়েদের সরকারি স্কুল আরো হওয়া দরকার। আসন্ন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে এখানে নতুন সরকারি স্কুল প্রতিষ্ঠা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, চার্চ অব বাংলাদেশের মডারেটর স্যামুয়েল সুনীল মানখিন, মিশল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অলোকা হেমব্রম প্রমুখ।

১১ মাসের রিদা লড়ছে ব্লাড ক্যানসারের বিরুদ্ধে, চিকিৎসায় প্রয়…
  • ০৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আই…
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক কে এই কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষ…
  • ০৬ আগস্ট ২০২৬
রেকর্ড ২০০০ কোটিতে দিয়োমান্দেকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ
  • ০৬ আগস্ট ২০২৬
সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে
  • ০৬ আগস্ট ২০২৬