ধামরাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

০৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭ AM

© সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।শুক্রবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কে জয়পুরার কেলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আশুলিয়ার সিন্দুরিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে মৃদুল আহম্মেদ (২৫), একই গ্রামের গ্রামের সোরহাব হোসেনের ছেলে মানিক হোসেন (২২) ও মমিন হোসেনের ছেলে হৃদয় হোসেন (১৮)।

এদের মধ্যে মৃদুল গণবিশ্ববিদ্যালয়, মানিক সাভার বিশ্ববিদ্যালয়ের অর্নাস ২য় বর্ষের ছাত্র এবং হৃদয় এবার এসএসসি পরীক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

ধামরাই থানার এসআই ভজন রায় জানান, রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসের সঙ্গে কেলিয়া এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন যুবক নিহত হন বলে ভজন জানান।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এই ঘটনায় ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, মোটরসাইকেলে থাকা তিন জনই হেলমেট ছাড়া ছিল। যার কারণে মাথায় আঘাত লেগে তাদের মৃত্যু হয়।

নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এআই প্রশিক্ষণ পাচ্ছেন প্রাথমিকের সব শিক্ষক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নেতাদের নাম-স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র, সতর্ক করল ঢ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিসিকে শক্তি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬