হিরো আলমের মনোনয়ন বাতিল

০২ ডিসেম্বর ২০১৮, ১২:৪০ PM
হিরো আলম

হিরো আলম © সংগৃহীত

আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার বিষয়টি জানিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন।  বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তিনি।

আশরাফ হোসেন বলেন, কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।

এরআগে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। 

নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এআই প্রশিক্ষণ পাচ্ছেন প্রাথমিকের সব শিক্ষক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নেতাদের নাম-স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র, সতর্ক করল ঢ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিসিকে শক্তি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬